বুর্জ খলিফার মাথায় বজ্রপাতের বিরল দৃশ্য ভাইরাল

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০২:২৮ পিএম

এমন ছবির জন্য দীর্ঘকাল অপেক্ষায় থাকেন ফটোগ্রাফাররা। অখ্যাত কোনো ফটোগ্রাফারকে রীতিমতো বিখ্যাতের কাতারে তুলে নিয়ে আসে এমন একটা ছবি।

বুর্জ খলিফার শীর্ষে বজ্রপাত পরার অসাধারণ মুহূর্ত ধারণ করেছেন জোহাইব আঞ্জুম নামে এক ফটোগ্রাফার।

বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের শীর্ষে বাজ পরার এমন অনিন্দ্য সুন্দর ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। সেই সঙ্গে রীতিমতো তারকা হয়ে ওঠেন ফটোগ্রাফার জোহাইবও। সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ শেয়ার হয়েছে তার তোলা ছবিটি।

শুক্রবার সকাল থেকেই বৃষ্টি ছিল দুবাইতে। সেই সঙ্গে পাল্লা দিয়ে মেঘের গর্জনও। আকাশ কালো মেঘে ঢাকা।  এমন আবহাওয়া সচরাচর দুবাইয়ে থাকেন না। তবে জোহাইবের জন্য এমন মেঘে ঢাকা দিন ছিল সৌভাগ্যের।

বুর্জ খলিফায় বাজ পড়ার দৃশ্য ফ্রেমবন্দী করার বহুদিনের স্বপ্ন জোহাইবের। টানা সাত বছর ধরে এ রকম একটি ছবির জন্য লেগে ছিলেন। শেষমেশ সেই স্বপ্ন ধরা দিল তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত