মায়ের কোলে ছোট্ট স্টার কিড। মাথায় ঝুঁটি বেঁধে ক্যামেরার দিকে চোখ টান টান করে তাকিয়ে আছে। এমন ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বলিউডের উঠতি নায়ক কার্তিক আরিয়ান।
ছবিটি দেখে অনেকেই ভাবতে পারেন এটা হয়তো আরিয়ানের বোন বা অন্য কেউ।
বৃহস্পতিবার ছেলেবেলার এমন ছবি পোস্ট করে নেটিজেনদের রীতিমতো ধন্ধে ফেলেছেন কার্তিক। সেই ছবি দেখে বোঝার উপায় নেই, বাচ্চাটি কার্তিক!

কার্তিক আরিয়ান তার মায়ের জন্মদিন উপলক্ষে এই ছবিটি শেয়ার করেছেন, যেখানে তিনি নিজেই তার মায়ের কোলে। ক্যাপশনে কার্তিক লিখেছেন, ‘মায়ের জন্মদিনের উপহার। দুর্দান্ত হেয়ার স্টাইল। শুভ জন্মদিন মা।’
কার্তিক আরিয়ানকে শেষ দেখা গেছে ‘পতি পত্নী ঔর ওহ’। এই ছবিতে বলিউড ভূমি পেডনেকর এবং অনন্যা পান্ডেও অভিনয় করেছেন।
কার্তিককে শিগগিরই দেখা যাবে ‘লাভ আজ কাল’ ছবিতে সারা আলি খানের বিপরীতে।
