ঢাকা সিটির নির্বাচন

ভোটের তারিখ পরিবর্তন: অনশনে অসুস্থ ৪

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০৫:৫৩ পিএম

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন পেছানোর দাবিতে শুক্রবার দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একটি গ্রুপ। এসময় চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

ঢাবি জগন্নাথ হল ইউনিয়নের সহসভাপতি উৎপল বিশ্বাস জানান, ক্যাম্পাসে অনশনের সময় তাদের হলের ছাত্র অপূর্ব চক্রবর্তী ও অর্ক সাহা অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

এ ছাড়া জগন্নাথ হল ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল দাস ও সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ দাস অসুস্থ হয়ে পড়লে তাদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে। 

এর আগে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের দিন সরস্বতী পূজা হওয়ায় ভোট পেছানোর দাবিতে বৃহস্পতিবার বিকাল থেকে আমরণ অনশন শুরু করেন ঢাবির প্রায় ৪০ জন শিক্ষার্থী। 

দুপুর ২টা ১০ মিনিটের দিকে জগন্নাথ হল ইউনিয়নের সহ-সভাপতি ও হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস এবং জগন্নাথ হল ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল দাসের নেতৃত্বে রাজু ভাস্কর্যের সামনে প্ল্যাকার্ড হাতে অনশনে বসেন শিক্ষার্থীরা। 

খবর: ইউএনবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত