সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিও। যে ভিডিওতে দেখা গেছে, তিনটি বাঘ এক ছোট্ট হাঁসের ওপর ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু কোনোভাবে ঘিরে ধরতে পারছে না তাকে। কোনোভাবে ছুঁতেও পারছে না।
ভিডিওতে দেখা যায়, জলাশয়ে একটি হাঁস ঘুরে ফিরে বেড়াচ্ছে। সেই হাঁসকে শিকার করতে তিনটি বাঘ তিন দিক থেকে দৌড়ে আসছে।
তবে শেষে নাজেহাল হয়ে পড়ে তিন 'বাঘ মামা'। একবার এই প্রান্ত থেকে অন্যপ্রান্ত কোনদিকে যাবে কী করবে তা ঠিক করতে পারে না তারা।
এই ভিডিওর সঙ্গে আরও একটি ভিডিও সংযুক্ত রয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ফের একটি বাঘ ঝাঁপিয়ে পড়ছে হাঁসটিকে ধরতে কিন্তু কোনও মতেই ধরতে পারছেনা।
সারা জলাশয়ে ঘুরেও লক্ষ্যপূরণ করতে পারছে না বাঘটি। ফেইসবুকে সাড়ে চার মিলিনয় ভিউ ইতিমধ্যেই হয়েছে এর।
কোনো একটি সাফারি পার্কে এ ভিডিওটি করা হয় বলে ধারণা। ভিডিওটি তিন সপ্তাহ আগে ফেইসবুকে দেওয়া হয়।
