জাবির বিসিএস অফিসার্স ফোরামের প্রথম সম্মেলন শুক্রবার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০৩:৫৮ পিএম

আগামী শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বিসিএস অফিসার্স ফোরামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ফোরামের সভাপতি মনোয়ার আহমেদ (সচিব, ইআরডি) ও সাধারণ সম্পাদক মো. আবদুল আহাদ (এসপি, এডিসি গুলশান) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর বিয়াম মিলনায়তনে বিকেল ৩ টায় এই সম্মেলন শুরু হবে। সম্মেলনে ফোরামের সকল সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

সম্মেলনে ফোরামের সদস্যদের স্পট রেজিস্ট্রেশনের পর পুনর্মিলনীর পাশাপাশি পিঠা উৎসব, ফটো সেশন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারের আয়োজন করা হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত