ম্যুভিয়ানার আয়োজনে আলমগীর কবির স্মরণ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০৭:১৮ পিএম

চলচ্চিত্রাচার্য আলমগীর কবিরের ৩১তম প্রয়াণ দিবস উপলক্ষে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজন করেছে আলমগীর কবির স্মরণ ও আলোচনা অনুষ্ঠান। আলোচনার বিষয় আলমগীর কবিরের জীবন, কর্ম ও দর্শন। আয়োজনটি ২০ জানুয়ারি সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ৭০১ নম্বর কক্ষে বিকাল ৫:৩০টায় অনুষ্ঠিত হবে।

আলমগীর কবির স্মরণে আলোচনা করবেন বিশিষ্ট চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ, বিশিষ্ট সাংবাদিক ও লেখক রফিকুউজ্জামান এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

চলচ্চিত্রকার, বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা, লেখক ও মুক্তিযোদ্ধা আলমগীর কবির ১৯৮৯ সালের ২০ জানুয়ারি দুর্ঘটনায় প্রয়াত হন। বাংলাদেশে অন্যধারার চলচ্চিত্র নির্মাণের নেতৃত্বদান করা ছাড়াও আলমগীর কবির নেতৃত্ব দিয়েছেন চলচ্চিত্র সংসদ আন্দোলনে, নেতৃত্ব দিয়েছেন চলচ্চিত্র সমালোচনা ও চলচ্চিত্র গবেষণার মননশীল আন্দোলনেও। বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার প্রসারে আলমগীর কবিরই পথপ্রদর্শক ছিলেন। আলমগীর কবিরকে ঘিরেই শুরু হয় বাংলাদেশের বিকল্প চলচ্চিত্র আন্দোলনের বাতাবরণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত