আর্টিস্ট ফোরামের কার্যনির্বাহী সভাপতি থেকে অব্যাহতি চান প্রসেনজিৎ

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১১:২২ এএম

আগামী ৯ ফেব্রুয়ারি টালিউডের আর্টিস্ট ফোরামের নির্বাচন। সংগঠনটির কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে আগামী কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিতে চান এই অভিনেতা।  

নতুন সংসদে আর থাকতে চাইছেন না প্রসেনজিৎ। ফোরামের সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায় শারীরিক অসুস্থতার জন্য তিনি প্রসেনজিৎকেই সব কাজের দায়িত্ব দিয়েছিলেন।

এতদিন প্রসেনজিৎ গুরুত্ব সহকারেই সে দায়িত্ব পালন করে এসেছেন। কিন্তু এবার অব্যাহতি চান।

অভিনেতার বক্তব্য, ‘অন্যান্য কাজে আমি ভীষণ ব্যস্ত। অভিনয় তো আছেই, প্রযোজনাতেও নতুন ভাবনা রয়েছে। আর্টিস্ট ফোরামে ওয়ার্কিং প্রেসিডেন্টের অনেক দায়িত্ব। সেটা আমি এই কাজের চাপে ঠিকমতো পালন করতে পারব না। যে কারণে সরে দাঁড়াতে চাইছি। তা ছাড়া নতুনদেরও এগিয়ে আসতে হবে।’

তবে সব প্রয়োজনে ফোরামের পাশে থাকার আশ্বাস দেন অভিনেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত