ফিফা র্যাংকিংয়ে ২০০তম স্থানে সিশেলস। যদিও র্যাংকিংকে একপাশে রেখে বঙ্গবন্ধু গোল্ডকাপে দারুণভাবে ছুটে চলছে আফ্রিকার ছোট্ট দ্বীপদেশটি। গ্রুপপর্বে এগিয়ে থাকা মরিশাসকে বিদায় করে তারা ‘বি’ গ্রুপ রানার্স-আপ হয়ে উঠে এসেছে সেমিফাইনালে। আজ তাদের সামনে প্রবল প্রতিপক্ষ ফিলিস্তিন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল পাঁচটায়।
×
