কবে আসছে হোয়াটসঅ্যাপের ডার্ক মোড থিম

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০৩:৩৪ পিএম

হোয়াটস অ্যাপের ডার্ক মোড থিম নিয়ে ইতিমধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়। তবে ঘোষণা দিলেও এখন পর্যন্ত ডার্ক মোড থিমের কোনো লক্ষণ দেখা যাচ্ছেন ম্যাসেজিং অ্যাপটিতে।

টাইমস অব ইন্ডিয়া জানায়,  সম্প্রতি নিজেদের পরবর্তী ২.২০.৮ ভার্সনের জন্য গুগল প্লে বেটা প্রোগ্রামে আবেদন করেছে কোম্পানিটি। সেখানে নতুন নতুন ফিচারের মধ্যে নেই ডার্ক মোড থিম।

ইউজারদের ‘বাগ ফ্রি’ অভিজ্ঞতা দিতেই এখনো ডার্ক থিমের ওপর কাজ করছে হোয়াটসঅ্যাপ। ফলে ডার্ক মোড আসতে আরও কিছু সময় লাগবে।

তবে ডার্ক থিম না থাকলেও হোয়াটসঅ্যাপের পরবর্তী আপডেটে থাকছে বেশ কিছু নতুন ফিচার। যেমন, সিস্টেম ইভেন্ট বাবল, যা এনক্রিপটেড বার্তা দেয়। এর ফলে হোয়াটসঅ্যাপের পরবর্তী আপডেট থেকে দেখা যাবে বেশ কিছু পরিবর্তন।

ফেসবুক মালিকানাধীন মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম অ্যাপলিকেশনে আগেই চালু হয়েছে ডার্ক মোড। এখন শুধু হোয়াটসঅ্যাপে ফিচারটি চালু হওয়ার অপেক্ষা।

বিশেষজ্ঞদের মতে, অন্য থিমের তুলনায় স্মার্টফোনের চার্জ বেশিক্ষণ ধরে রাখতে সহায়তা করে ডার্ক মোড থিম।

এ ছাড়া দীর্ঘক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের ওপর যে চাপ সৃষ্টি হয়, তাও অনেকাংশে লাঘব করে এই ফিচারটি। এমনকি স্মার্টফোনের র‍্যামের ওপরও চাপ কমাতে সাহায্য করে থাকে এই ডার্ক মোড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত