বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে ফিলিস্তিন

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১০:১৬ পিএম

ফেভারিট হিসেবেই ঢাকায় পা রেখেছিল ফিলিস্তিন। বঙ্গবন্ধু গোল্ড কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রত্যাশিতভাবেই নিশ্চিত করল আসরের ফাইনালের টিকিট।

বুধবার প্রথম সেমিফাইনালে সিশেলসকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান ফিলিস্তিন।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ফিলিস্তিনের অবস্থান ১০৬। সিশেলসের অবস্থান ঠিক ২০০। তবে র‌্যাঙ্কিংয়ের ছাপ মাঠে দেখা যায়নি। ফিলিস্তিনকে এদিন কঠিন পরীক্ষাই নিয়েছে সিশেলস।

গোল পেতে ৮০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ফিলিস্তিনকে। একমাত্র গোলটি করেছেন লাইত খারুব।

আগামী শনিবার আসরের ফাইনাল। তার আগে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ খেলবে বুরুন্ডির বিপক্ষে। এই ম্যাচে জয়ীরা ফাইনালে সঙ্গী হবে ফিলিস্তিনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত