পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারী বিশেষ করে বিভিন্ন ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের তারল্য সংকট মেটাতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল অর্থ মন্ত্রণালয়ে তহবিলের এ প্রস্তাব দিয়েছে সংস্থাটি। এর আগে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর আবেদনে বাংলাদেশ ব্যাংকের মতামত চায় মন্ত্রণালয়। প্রস্তাবিত তহবিলটির সুদের হার হতে পারে ৩ থেকে ৫ শতাংশ। এ তহবিল থেকে মার্চেন্ট ব্যাংকগুলো তাদের মূল কোম্পানির মাধ্যমে ঋণ নিতে পারবে। আর ব্রোকারেজ হাউজগুলো নিজেরাই এ তহবিল থেকে ঋণ নিতে পারবে।
