আনিসুল হকের কবর জিয়ারত করলেন তাবিথ-ইশরাক

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০৫:৫৭ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের কবর জিয়ারত করেছেন সিটি নির্বাচনে বিএনপির দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

তারা শুক্রবার সকালে বনানী কবরস্থানে যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা জানাতে। পরে সেখানে আনিসুল হকের কবরও তারা জিয়ারত করেন।

প্রয়াত মেয়রের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতেও অংশ নেন বিএনপির দুই প্রার্থী।

বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী, আবদুল আউয়াল খান, মোরতাজুল করীম বাদরু এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

২০১৫ সালে প্রথম নির্বাচনে উত্তরের মেয়র পদে জয়ী হন আনিসুল হক। মেয়র হওয়ার পর ২০১৭ সালের ৩০ নভেম্বর যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত