অস্ট্রেলিয়ান ওপেনে হট ফেভারিট নোভাক জকোভিচ। দারুণ ছন্দে আছেন রাফায়েল নাদালও। আর গতকালের মহাকাব্যিক জয়ে শেষ ষোলোতে পা রাখা রজার ফেদেরার সম্পর্কে একটা কথা সবার মুখে মুখে ফিরছে অস্ট্রেলিয়ান ওপেন তাকে ছাড়া ভাবা যাচ্ছে না।
অস্ট্রেলিয়ান ওপেনে ম্যাচ জয়ে সেঞ্চুরি করা ম্যাচে ৪-৬, ৭-৬(৭/২), ৬-৪, ৪-৬, ৭-৬(১০/৮) সেটে জন মিলমানকে হারিয়েছেন। শেষ আটে ওঠার লড়াইয়ে এবার ফেদেরারের প্রতিপক্ষ হাঙ্গেরির অবাছাই তারকা মার্টোন ফিউচোভিচ। টাইব্রেকে এমন সময় ৮-৪-এ পিছিয়ে ছিলেন সুইস তারকা। এখান থেকে ঘুরে দাঁড়িয়ে ১০-৮ এ ম্যাচ জিতে নেন। সুপার টাইব্রেকে তার অবিশ্বাস্য সার্ব আর রিটার্ন দেখে আশায় বুক বাঁধছে ফেদেরার সমর্থকরা। জেতার পর তিনি বলেছেন, ‘আজ রাতটা ছিল কঠিন। সুপার টাইব্রেক আমার বাঁচিয়ে দিয়েছে, এজন্য ঈশ্বরকে ধন্যবাদ। সে (মিলিমান) অসাধারণ খেলেছে। এর বেশি আমি আর কিছু বলতে চাই না। কী অসাধারণ একটা ম্যাচ।’
অস্ট্রেলিয়ান ওপেনে গতকাল ১০০তম জয় তুলে নিয়ে অসাধারণ একটা রেকর্ড গড়েছেন ফেদেরার। পুরুষ এবং নারী টেনিস মিলিয়ে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি দুটি ভিন্ন ভিন্ন গ্র্যান্ড স্লামে জয়ের সেঞ্চুরি করছেন। গত বছর উইম্বলডনে ১০০তম জয় তুলে নিয়েছিলেন ফেদেরার। শুধু উইম্বলডনে ১০০ ম্যাচ জয়ের রেকর্ড আছে মার্টিনা নাভ্রাতিলোভার। ইউএস ওপেনে ১০০টা করে ম্যাচ জিতেছেন ক্রিস এভার্ট ও সেরেনা উইলিয়ামস। ইন্টারনেট।
