অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে নক্ষত্রের পতন চলছেই। মারিয়া শারাপোভা, নাওমি ওসাকা, সেরেনা উইলিয়ামস, ক্যারোলিন ওজনিয়াকির পর এবার ছিটকে গেলেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই কারোলিনা প্লিসকোভা।
চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড় তৃতীয় রাউন্ডে ৭-৬, ৭-৬ গেমে হারেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলুচেনকোভার কাছে।
একই রাউন্ড থেকে বিদায় নেন টুর্নামেন্টের সাতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়াম। তৃতীয় রাউন্ডে থামতে হয়েছে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে। বড় হতাশা দিয়ে টেনিস ক্যারিয়ারে টানলেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়।
তৃতীয় রাছাই জাপানের ওসাকা বিদায় নেন দ্বিতীয় রাউন্ডে। শারাপোভার পারফরম্যান্স আরও বাজে। প্রথম রাউন্ডেই ছিটকে যান পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই রুশ সুন্দরী।
