ধা‌নের শী‌ষে রায়‌ দি‌লে খা‌লেদা জিয়া‌কে আটকে রাখা যা‌বে না: তা‌বিথ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১২:২৫ পিএম

‌সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরে দলটির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

শনিবার সকাল ১১টায় মিরপুর ৬নং সেকশন কাঁচাবাজার এলাকায় গণসংযোগ শুরু করার আগে তিনি এমন মন্তব্য করেন।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তাবিথ বলেন, বিএনপি চেয়ারপারসন দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে আপস করেন না ব‌লেই মিথ্যা মামলায় তা‌কে কারাগারে আটকে রেখেছে সরকার। তা‌কে চিকিৎসা দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, ১ ফেব্রুয়ারি ধা‌নের শী‌ষে ভোট দি‌লে খা‌লেদা জিয়ার পক্ষে যা‌বে। তা‌কে আটক রাখা যাবে না।

এ সময় তা‌বিথ বলেন, মিরপুরে চাঁদাবাজি ও মাদক ব্যবসা চলছে। আমরা বিজয়ী হলে এসব নির্মলে কাজ কর‌ব। কাউকে অন্যায় করতে দেওয়া হবে না। মিরপুর গার্মেন্টস শিল্প এলাকা। এখানে কর্মীদের নিরাপত্তা নেই। তাদের নিরাপত্তায় আমরা কাজ কর‌ব।

‌তি‌নি বলেন, বস্তিবাসীদের উচ্ছেদ করতে বারবার পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এতে বস্তিবাসীরা অনেক কষ্টে আছেন। আমরা নির্বাচিত হতে পারলে তা‌দের‌ পুনর্বাসন করব।

এ সম‌য় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আব‌দিন ফারুক, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজ হোসাইন খান সুমন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দে‌লোয়ার হোসেন দুলু, ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাক, যুবদল উত্তরের সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টন, জিয়া পরিষদের মহাসচিব ড. এমতাজ হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত