আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকাবাসীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনি। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে এটি তৈরি করা হয়। এর আগে জাতীয় সংসদ নির্বাচনের আগেও এমন ভিডিও বার্তায় জাতির কাছে ভোট চেয়েছিলেন মির্জা ফখরুল। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়োধ্বনি কর, তোরা সব জয়োধ্বনি করÑ বিদ্রোহী কবি কাজী নজরুলের সেই উচ্ছ্বাসময় ভাষণ আজ সর্বস্তরে তারুণ্যের জয়গান গাইছে, সবকিছুর সঙ্গে রাজনীতিকেও করেছে সমৃদ্ধ।’
তিনি বলেন, সেই লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের আদর্শে প্রতিষ্ঠিত, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সংগ্রামে উদ্দীপ্ত এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের সৃজনশীলতায় নতুন পথে চলমান বিএনপির পক্ষ থেকে মেয়র নির্বাচনে ঢাকাবাসীর সামনে উপস্থাপন করছে দুই সম্ভাবনাময় আধুনিক প্রজন্মের দুই প্রতিনিধি অদম্য মেধাবী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। যাদের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, দুঃসময় যাক, দুর্ভাবনায় যাক, ঢাকাবাসী ফিরে পাক স্বার্থের রাজনীতি, হোক তুচ্ছ।
মির্জা ফখরুল বলেন, এবার ঢাকায় নির্বাচনে ব্যালটে ধানের শীষে ভোট দিয়ে, অন্যায়-অসত্যকে পরাজিত করে ন্যায় সত্য ও সুন্দরকে বিজয় করে অন্ধকার দূর করে আলোর পথে চলি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনেও বিএনপির দুই প্রার্থীর পক্ষে অতীত স্টাইলে ভোট আবেদন করেন।
