এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০৫:৩৩ এএম

মডেল টেস্ট

বহুনির্বাচনী প্রশ্ন

(গতকালের পর)

১৬। ‘রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ’ উক্তিটি কার?

ক. অ্যারিস্টটল           খ. গার্নার

গ. টি.এইচ.গ্রীন          ঘ. ম্যাকাইভার

১৭। কত সালে ইউনিয়ন বোর্ড নামে একটি মাত্র স্থানীয় সরকার প্রতিষ্ঠা করা হয়?

ক. ১৯১৫ খ. ১৯১৭ গ. ১৯১৮ ঘ. ১৯১৯

১৮। জেলা পরিষদের আবশ্যিক কার্যাবলিগুলো হচ্ছেÑ

i সাধারণ পাঠাগারের ব্যবস্থা করা

ii জনপদ ও কালভার্ট নির্মাণ 

iii শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থ মজুরি প্রদান

নিচের কোনটি সঠিক

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, iiও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও

মাধবদী গ্রামবাসী তাদের এলাকায় একটি শান্তি সংগঠন গড়ে তোলে। সেই সংগঠনের লক্ষ্য হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা।

১৯। উদ্দীপকে উল্লিখিত সংগঠনের সঙ্গে নিচের কোন প্রতিষ্ঠানের মিল রয়েছে?

K. UN L. FAO M. WHO N. UNICEF

২০। উল্লিখিত প্রতিষ্ঠানটির উদ্দেশ্য

i বিশ্ব শান্তি নিশ্চিত করা

ii সবার স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা

iii সব জাতির মধ্যে অর্থনৈতিক সামাজিক ও

সাংস্কৃতিক সহযোগিতা গড়ে তোলা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

২১। নিচের কোনটি সমষ্টিগত সম্পদ

ক. ঘরবাড়ি খ. বনাঞ্চল

গ. সাগর    ঘ. কলকারখানা

২২। বর্তমান বিশ্বে প্রধানত কয় ধরনের অর্থব্যবস্থা কার্যকর আছে?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ.৫

২৩। দেশের শ্রমশক্তির মোট কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত?

ক. ১৭.৩১ খ. ২৪.৭৩ গ. ২৮.৪০ ঘ. ৪৩.৬০

২৪। বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি?

ক. প্রতিরক্ষা                               খ. শিক্ষা

গ. বেসরকারি প্রশাসন  ঘ. বৈদেশিক

২৫। ব্যাংকসমূহকে বার্ষিক ঋণ বিতরণের কত ভাগ দারিদ্র্য বিমোচনের জন্য নির্ধারিত?

ক. ১৭% খ. ২৫% গ. ৩০% ঘ. ৩৫%

২৬। “বহু স্বামী গ্রহণ” পদ্ধতির প্রচলন কোথায় ছিল?

ক. তিব্বতে খ. আফ্রিকায় গ. ভারতে ঘ. চীনে

২৭। ‘মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন’ উক্তিটি কার?

ক. মাকাইভার            খ. কিংসলে ডেভিস

গ. অগাস্ট কোং          ঘ. অ্যারিস্টটল

২৮। ইলেকট্ররাল কলেজ কী?

ক. শাসক   খ. প্রতিনিধি

গ. সরকার ঘ. নির্বাচকমণ্ডলী

২৯। নারীর চোখে বিশ্ব দেখুন ঘোষণাটি কততম নারী সম্মেলনে ছিল?

ক. ১ম খ. ২য় গ. ৩য় ঘ. ৪র্থ

৩০। GNP=? + (X-M,) স্থানে কী বসবে?

ক. GNI L. GDP M. PCI N. LIC

উত্তর

১৬. খ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. ক, ২০. ঘ, ২১. খ, ২৩. ঘ, ২৪. ক, ২৫. ক, ২৬. ক, ২৭. ক, ২৮. ঘ, ২৯. ঘ, ৩০. খ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত