ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইটি মেলা শুরু

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০৫:৫২ এএম

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তৃতীয় চিটাগাং আইটি ফেয়ার-২০২০ শুরু হয়েছে। গতকাল শনিবার নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

চট্টগ্রাম চেম্বার ও সোসাইটি অব চট্টগ্রাম আইটি প্রফেশনাল (এসসিআইটিপি) যৌথভাবে এ মেলার আয়োজন করছে। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম ও সোসাইটি অব আইটি প্রফেশনালসের সভাপতি আবদুল্লাহ ফরিদ বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে চেম্বার পরিচালক ছৈয়দ ছগীর আহমদ, অঞ্জন শেখর দাশসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। আগামীকাল মেলা শেষ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত