নিজের ছবির হিটে আনন্দে ভাসছেন সাইফ আলি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০৯:২৫ এএম

নিজের ছবির সাফল্য দেখে খুশিতে ভাসছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছে তার ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়ার’। ইতিমধ্যে ২০০ কোটি ব্যবসা করেছে ছবিটি।

তিনি খলনায়ক উদয়ভান সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন। ‘মিশন মঙ্গল’, ‘দাবাং ৩’ আর ‘গুড নিউজ’-এর রেকর্ড ভেঙেছে এই সিনেমা।

তানাজি-র ধাক্কায় পিছিয়ে পড়েছে দীপিকা পাডুকোনের ছপাক।

সাইফ বলেন, এতদিন যত ছবিতে অভিনয় করেছেন তার মধ্যে সেরা এই ছবির চরিত্র। তিনি সত্যিই ভীষণ খুশি এই সাফল্যে।

তাকে ওই চরিত্রের জন্য বাছাই করায় অজয় দেবগণকে ধন্যবাদ জানান নবাব।

শনিবার ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ টুইটে জানান, ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে তানাজি। একই সঙ্গে দুটি ছবি রিলিজ করেছিল একদিনে। মেঘনা গুলজারে ছপাক আর তানাজি। অনেক ছবির রেকর্ড ভেঙে শেষ পর্যন্ত বাজি জিতেছে তানাজি। এখনও সমানভাবে হাউজফুল চলছে সমস্ত প্রেক্ষাগৃহে। তৃতীয় সপ্তাহের সর্বশেষ খবর অনুযায়ী এই ছবির কালেকশন ২০২.৮৩ কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত