ইশরাকের প্রচারণায় হামলার ঘটনা সাজানো: তাপস

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০৮:০৮ পিএম

বিএনপি নিজেরাই নিজেদের ওপর হামলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় হামলা নিজের সাজানো ঘটনা।

সোমবার রাজধানীর ডেমরা সারুলিয়া এলাকায় গণসংযোগকালে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী ইশরাক হোসেনের ওপর রবিবার হামলার ঘটনা নিয়ে তাপস এ মন্তব্য করেন।  

শেখ ফজলে নূর তাপস বলেন, বিএনপি নিজেরাই নিজেদের ওপর হামলা করে এখন আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে। তারা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সাধারণ মানুষের কাছে নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল হিসেবে উপস্থাপনের পাঁয়তারা করছে।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভোট চাইতে যেখানেই যাচ্ছি সেখানে আমরা ঢাকাবাসী থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমাদের উন্নয়নের রূপরেখা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছেন। আমরা নির্বাচিত হলে ৯০ দিনের মধ্যে সব নাগরিক সুবিধা দোরগোড়ায় পৌঁছে দেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত