বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : অধ্যাপক/সহযোগী অধ্যাপক ৫ জন। অধ্যাপক পদের বয়স সর্বোচ্চ ৫৫ বছর এবং সহযোগী অধ্যাপক পদের সর্বোচ্চ বয়স ৪৫ বছর। অধ্যাপক পদের বেতনক্রম : ৫৬৫০০-৭৪৪০০ টাকা। সহযোগী অধ্যাপক পদের বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। সহকারী অধ্যাপক ১০ জন। বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। প্রভাষক ১৫ জন। বয়স সর্বোচ্চ ৩০ বছর। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব দরকারি তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই https://bsmraau.edu. bd ওয়েবসাইটে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ ফেব্র“য়ারি পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রারের দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৬ জানুয়ারি, পৃষ্ঠা ৬
বাংলাদেশ ব্যাংক
পদ ও যোগ্যতা : অফিসার (জেনারেল) ৬ জন। যেকোনো বিষয়ে ৪ বছরমেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোনো ২টিতে ১ম বিভাগ/শ্রেণি। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। অফিসার (টেকনিক্যাল) ১ জন। যন্ত্রকৌশল/তড়িৎকৌশল অথবা শিল্প উৎপাদন বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন গ্রাফিক আর্টস/প্রিন্টিং টেকনোলজি ডিগ্রিসহ মুদ্রণশিল্পে ৪ বছরের বাস্তর অভিজ্ঞতা। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোনো ২টিতে ১ম বিভাগ/শ্রেণি। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ১ জন। যন্ত্রকৌশল বিষয়ে ৪ বছরমেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোনো ২টিতে ১ম বিভাগ/শ্রেণি। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) ১ জন। তড়িৎকৌশলে ৪ বছরমেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোনো ২টিতে ১ম বিভাগ/শ্রেণি। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। উপ-সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২ জন। কম্পিউটার নেটওয়ার্ক/কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অথবা সমমান ডিগ্রি। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোনো ২টিতে ১ম বিভাগ/শ্রেণি। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। উপ সহকারী প্রোগ্রামার ২ জন। কম্পিউটার নেটওয়ার্ক/কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অথবা সমমান ডিগ্রি। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোনো ২টিতে ১ম বিভাগ/শ্রেণি। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ১ জন। এসএসসি পাস এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টশিপ কোর্সে ৩ বছরমেয়াদি ডিপ্লোমা। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। ৭ জানুয়ারিতে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্বা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। বাংলাদেশ ব্যাংকের এই erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ১০ ফেব্র“য়ারি।
যোগাযোগ : বাংলাদেশ ব্যাংক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, প্রধান কার্যালয়, ঢাকা।
সূত্র : প্রথম আলো, ২৮ ডিসেম্বর, পৃষ্ঠা ৫
গ্রন্থনা : আনিকা তাহসিন
