শাহজালালে পায়ুপথে সোনা বহনের সময় যাত্রী আটক

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১২:৪৭ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ১৪০ গ্রাম সোনাসহ সারোয়ার আলম (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ওই যাত্রী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, গতকাল সারোয়ার দুবাই থেকে ঢাকা আসেন। সন্দেহজনক হলে তাকে চ্যালেঞ্জ করেন আর্মড পুলিশের সদস্যরা। পরে পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি  ও জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি সোনা আনার কথা স্বীকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত