টি-টোয়েন্টিতে শীর্ষস্থান অটুট পাকিস্তানের

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১১:২২ এএম

সফরকারী বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দাপুটে পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে নিজেদের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য পূরণ করেছে পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাহমুদউল্লাহদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ৫ উইকেট ও ৯ উইকেটের সহজ জয় পায় পাকিস্তান। বৃষ্টির কারণে সোমবার তৃতীয় ম্যাচটি পরিত্যাক্ত হয়। ২-০ ব্যবধানে সিরিজটি জিতে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য পূরণ করেছে পাকিস্তান।

২০১৮ সালের জানুয়ারি থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে র‍্যাঙ্কিং শীর্ষে পাকিস্তান। কিন্তু গত বছর নয়টি টি-টোয়েন্টি খেলে আটটিতে হেরে যাওয়ায় শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল দলটি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে এই অবস্থান ধরে রাখা যাবে কি-না দলটির সামনে ছিল চিন্তা। ম্যাচ তিনটির একটিতে হেরে গেলেই যে শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয়স্থানে চলে আসতে হতো তাদের।

দারুণ পারফরম্যান্স দেখিয়ে সে শঙ্কা উড়িয়ে শীর্ষস্থান ধরে রাখল পাকিস্তান। দলটির রেটিং পয়েন্ট ২৭০।

এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। ২৬৫ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে ইংল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত