ভারত সেমিফাইনালে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০১:১৩ এএম

অস্ট্রেলিয়াকে প্রথম কোয়ার্টার ফাইনালে ৭৪ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে চ্যাম্পিয়ন ভারত। গতকাল দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৩৩ রান তুলেছিল চারবারের চ্যাম্পিয়নরা। পরে অস্ট্রেলিয়াকে ১৫৯ রানে আটকে দেয়। সেমিফাইনালে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তৃতীয় কোয়ার্টার ফাইনাল (আগামীকাল) জয়ীর সঙ্গে খেলবে ভারত। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত