অর্থপাচার বন্ধে এক্সিম ব্যাংকের কর্মশালা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৪:০৫ এএম

অর্থপাচার রোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের কর্মসূচির আওতায় এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন নির্বাহীদের নিয়ে কর্মশালা করেছে এক্সিম ব্যাংক। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বিএফআইইউর অপারেশনাল হেড ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

কর্মশালায় নজরুল ইসলাম মজুমদার বলেন, এক্সিম ব্যাংক অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা শতভাগ পরিপালন করে থাকে। বিশেষ অতিথি এক্সিম ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. নজরুল ইসলাম স্বপন, নাসরিন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, মো. নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম, রঞ্জন চৌধুরী, খন্দকার মো. সাইফুল আলম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর, শাহ মো. আবদুল বারী ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউর উপপরিচালক রোকনুজ্জামান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত