পরমাণুর অবকাঠামো উন্নয়নে ১৩২ কোটি টাকা ছাড়

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৪:০৭ এএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এটি বাস্তবায়িত হলে এর পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করা বেশ চ্যালেঞ্জিং হবে। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্র্তৃপক্ষের অবকাঠামোগত উন্নয়নে প্রকল্প গ্রহণ করেছে সরকার।

১ হাজার ৭১০ কোটি ৬৩ লাখ ৭ হাজার টাকার প্রকল্পের মধ্যে ইতিমধ্যেই ১৩২ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকা ছাড়ে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্র্তৃপক্ষ কর্র্তৃক বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়িত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত