গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালে গণসংযোগে নেমেছেন।
বুধবার বেলা ১১টায় বারিধারা ডিওএইচএস’র দক্ষিণ গেট থেকে গণসংযোগ শুরু করেন তিনি।
তাবিথের সঙ্গে আছেন ১৮নং ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী শরিফ উদ্দীন জুয়েল (ব্যাডমিন্টন র্যাকেট প্রতীক)।
আপনার শেষ পর্যন্ত মাঠে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, হামলা মামলার পরও আমরা শেষ পর্যন্ত নির্বাচনে আছি। আপনারা সরকারকে প্রশ্ন করেন- হামলা-মামলা করে সরকার আমাদের নির্বাচন থেকে কেন সরিয়ে দিতে চাইছে।
তিনি বলেন, আপনার ১ ফেব্রুয়ারি অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন। নিজেদের ভোট দেবেন, ভোট রক্ষা করবেন।
বিএনপির এই মেয়রপ্রার্থী বলেন, ‘আমরা ভোটকেন্দ্রে যাব, আমাদের পোলিং এজেন্ট যাবে, প্রার্থীরা যাবে। ভোটের পরিবেশ নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।’
গণসংযোগে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন- হাবীবুর রহমান হাবীব, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আমিনুল হক, নিপুণ রায় চৌধুরী, সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ।
