বাণিজ্যমেলায় ওয়ালটন

এক ফ্রিজ কিনে দুটি ফ্রি পেলেন ক্রেতা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১২:০২ এএম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা থেকে ওয়ালটনের একটি ফ্রিজ বা রেফ্রিজারেটর কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার বা দুটি ফ্রিজের মূল্য পুরস্কার হিসেবে পেয়েছেন যাত্রাবাড়ীর ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল জলিল। ক্যাশ ভাউচারের ওই টাকায় আরও দুটি ফ্রিজ কিনেছেন তিনি। গত রবিবার আবদুল জলিলের হাতে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার তুলে দেন ওয়ালটনের নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর এবং চিত্রনায়ক আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন টেলিভিশনের সিইও মোস্তফা নাহিদ হোসেন এবং ফ্রিজ বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর শহিদুজ্জামান রানা।

এর আগে বাণিজ্যমেলা থেকে ওয়ালটন ফ্রিজ কিনে ১০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছিলেন উত্তর শাহজাহানপুরের বাসিন্দা মো. শাহনেওয়াজ।

দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫-এর আওতায় ‘উইন্টার ফেস্টিভ্যাল’-এ ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগসহ ওয়ালটন ফ্রিজের ক্রেতাদের জন্য রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক। আর মেলায় সব মডেলের ফ্রিজে ১০ শতাংশ মূল্যছাড়সহ ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত