দাখিল পরীক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ তরুণ গ্রেপ্তার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ০১:৪৯ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ি থেকে তুলে নিয়ে দাখিল পরীক্ষার্থী এক ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে আবদুস সালাম (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সালাম উপজেলার রাজাকান্দি গ্রামের তাজর মিয়ার ছেলে। গত ২২ জানুয়ারি উপজেলার বড়খোলা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা মামলা করেছেন। স্থানীয়রা জানান, বিবাহিত সালাম বড়খোলা গ্রামের নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসার ওই ছাত্রীকে ২২ জানুয়ারি রাত ৮টায় বাড়ি থেকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বৃহস্পতিবার ছাত্রীর বাবার মৌখিক অভিযোগ পেয়ে বিকেলে কমলগঞ্জ থানার এএসআই আনিছুর রহমান ও রিপন সরকার অভিযুক্ত সালামকে আটক করেন। স্থানীয় ইউপি সদস্য শামীম আহমেদ বলেন, ওই ছাত্রী মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনায় মাদ্রাসাছাত্রীর বাবা মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত