নেপালের টি-টোয়েন্টি লিগে খেলবেন গেইল

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ০১:৫৮ পিএম

টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরারি তিনি। বিশ্বের বড় বড় প্রায় সব ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন ক্রিস গেইল। এবার নেপালের ইভারেস্ট প্রিমিয়ার টি- টোয়েন্টিতে নাম লেখালেন ‘ইউনিভার্সাল বস’।

২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে পোখরা রিনোসের হয়ে খেলবেন গেইল। এ ব্যাপারে টুইটারে দেওয়া একটি ভিডিওতে ওয়েস্ট ইন্ডিজের তারকা এই ক্রিকেটার বলেছেন- “এভারেস্ট প্রিমিয়ার লিগ, সবচেয়ে বড় এই ক্রীড়া ইভেন্টের জন্য আমি নেপাল ভ্রমণে যাব। আসুন ও আমার দল পোখরা রিনোসকে সমর্থন করুন। দুর্দান্ত ক্রিকেট উৎসবের অংশ হোন।”

কুঁচকির চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন গেইল। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে শেষ দিকে খেলেন তারকা এই ক্রিকেটার। চার ম্যাচে করেন ১৪৪ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত