উত্তরের ২৫০ কেন্দ্রে এগিয়ে আতিকুল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৮ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ৩২ কেন্দ্রের ঘোষিত ফলাফলে এগিয়ে আছেন।

শনিবার সন্ধ্যা পৌনে ৮টা পর্যন্ত ২৫০টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। তাতে নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৫৭৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৯৭৪। 

ঢাকা উত্তরে মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

এই সিটিতে মেয়র প্রার্থী মোট ছয়জন। তারা হলেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির আহাম্মদ সাজেদুল হক রুবেল, ইসলামী আন্দোলনের শেখ ফজলে বারী মাসউদ, এনপিপির আনিসুর রহমান দেওয়ান, পিডিপির শাহীন খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত