ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ের পথে রয়েছেন ফজলে নূর তাপস। আওয়ামী লীগ মনোনিত এ প্রার্থী ৭১৩ কেন্দ্রের ঘোষিত ফলাফলে দিগুন ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ইশরাক হোসেন।
শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ৪টায় ভোট শেষে ফলাফল ঘোষণা শুরু করে নিনর্বাচন কমিশন। সর্বশেষ রাত পৌনে ৮টায় রিটারানিং কর্মকর্তা আব্দুল বাতেন ফলাফল ঘোষণা করেন।
রাজধানীর শিল্পকলায় এই ফলাফল ঘোষণা শুরু হয়।
দক্ষিণের ৭১৩ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে ফজলে নূর তাপস পান ফজলে নূর তাপস ২ লাখ ৭৮ হাজার ১৯৩ ভোট।ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে ভোট পান ১ লাখ ৪২ হাজার ৯৭৫ ভোট।
রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, আমরা কাউন্সিলরদের আংশিক ফল প্রকাশ করব না। কারণ তাহলে অনেক সময় লাগবে। যখন ওয়ার্ড কাউন্সিলরদের পূর্ণাঙ্গ ফল পাব, তখন আমরা জয়ী প্রার্থী ও তার নিকটতম প্রার্থীর ভোট সংখ্যা জানিয়ে দেব।
