ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসিরকে আটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পল্টন থানা-পুলিশ।
তার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় রবিবার দুপুর ২ টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। শনিবার রাতে পল্টন এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে ছাত্রদল নেতা মেহেদি হাসান দেশ রূপান্তরকে বলেন, রাত থেকেই নাসির ভাইয়ের কোন খোঁজ পাচ্ছিলাম না। পরে জানতে পারি তিনি পল্টন থানায় আছেন। তার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় দুপুরের দিকে ছেড়ে দিয়েছে পুলিশ।
এ বিষয়ে কথা বলতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
