মৃত্যুর আগে ধর্ষণ করা হয় মাসুদাকে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫০ এএম

রাজধানীর হাইকোর্ট এলাকার ফুটপাত থেকে গত শনিবার সকালে উদ্ধার মাসুদা আক্তারের (৩১) মৃতদেহে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসক। গতকাল রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস জানান, ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার পায়ের আঘাতটি সড়ক দুর্ঘটনার কারণে হতে পারে। সেখান থেকে রক্ত ক্ষরণেই মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই নারীর শরীরে মারধরের আঘাতও রয়েছে। 

শাহবাগ থানার এসআই মো. আমিনুল ইসলাম চৌধুরী জানান, গত শনিবার সকাল ১০টার দিকে হাইকোর্টসংলগ্ন ফুটপাত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। পরে সিআইডি এসে পরিচয় শনাক্ত করেন। মাসুদার কপাল, উভয় চোয়াল, থুতনি ও মুখমণ্ডলে লালচে দাগ রয়েছে। গত ২৩ জানুয়ারি দুপুরে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। খবর পেয়ে শনিবার সন্ধ্যায় মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত