চট্টগ্রামে এক বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে।
সোমবার ভোর ৫টার দিকে নগরীর মাঝিরঘাট এলাকায় নাহার বিল্ডিয়ের পাশে মাদারবাড়ির এসআরবি বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের আঞ্চলিক কার্যালয়ে উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, ভোর ৫টার দিকে নগরীর মাঝিরঘাট এলাকায় নাহার বিল্ডিয়ের পাশে মাদারবাড়ির এসআরবি বস্তিতে আগুন লাগে। এতে দুই শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
