বার্সাকে জেতাতে ‘কিশোর’ ফাতির অনন্য রেকর্ড

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৬ এএম

টিনএজারের তকমা গায়ে চাপিয়ে আনসু ফাতি বিস্ময়ের পর বিস্ময় উপহার দিয়ে যাচ্ছেন। কাম্প নউয়ে রবিবার রাতে লা লিগায় সবচেয়ে কম বয়সে জোড়া গোলের মালিক হয়েছেন।

ফাতির দুই গোলেই লেভান্তেকে ২-১ ব্যবধানে হারাতে পেরেছে বার্সা।

এদিন মাঠে নামার সময় ফাতির বয়স ছিল ১৭ বছর ৯৪ দিন। ৩০ এবং ৩১ মিনিটে গোল দুটি করেন তিনি। আগের রেকর্ডটি ছিল রিয়ালের জারাগোজার জুয়ানমি জিমনেজের। ২০১০ সালে ১৭ বছর ১১৫ দিন বয়সে লা লিগায় জোড়া গোল করেন তিনি।

ফাতি এদিন আক্রমণে তিনজনের একজন ছিলেন। তাকে সঙ্গ দেন মেসি এবং গ্রিজম্যান। পুরোটা সময় দুর্দান্ত বোঝাপড়া দিয়ে সবার মন জয় করে নেন।

চলতি মৌসুমে বার্সেলোনার মূল দলে অভিষেক হওয়া ফাতির লিগে গোল হলো চারটি।

২২ ম্যাচে ১৪ জয় ও সাত ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত