বইমেলায় বিকাশ পেমেন্টে ১০% ক্যাশব্যাক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৭ এএম

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে গ্রাহকদের জন্য বিকাশ পেমেন্টে রয়েছে ১০ শতাংশ ক্যাশব্যাক। বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান করে *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে ক্যাশব্যাক অফার নেওয়া যাবে।

গত ২ ফেব্রুয়ারি শুরু হওয়া মাসব্যাপী এই মেলায় বিকাশ পেমেন্টে তাৎক্ষণিক ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। মেলা চলাকালীন একজন ক্রেতা সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। এবারের বইমেলায় প্রথমবারের মতো সুবিধাবঞ্চিত শিশুদের বই প্রদান কর্মসূচি নিয়েছে বিকাশ। অভিযাত্রিক ফাউন্ডেশনের পরিচালনায় রায়েরবাজার ও মিরপুর স্কুলসহ ঢাকা, কুমিল্লা, বরিশালের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং স্থানীয় লাইব্রেরি, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ হাজার বই দেবে বিকাশ। বিকাশের সঙ্গে  মেলায় আসা পাঠক-দর্শনার্থীরাও অংশ নিতে পারেন এই কর্মসূচিতে।

বইমেলায় প্রায় ৯০ শতাংশ স্টলে বিকাশ পেমেন্ট করা যাচ্ছে।  বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত