বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
আবুল কালাম আজাদকে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি ৩ বছরের জন্য বাসসের প্রধান সম্পাদক ও এমডি পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়। পরে ২০১৭ সালে তার নিয়োগের মেয়াদ আরও ৩ বছর বাড়ানো হয়। এবার বাড়ল আরও ২ বছর।
