ব নাটুয়ার বর্ষপূর্তিতে ‘মাইক মাস্টার’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৫ পিএম

২০১৬ সালের নভেম্বরে একটা দ্রোহের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে নাট্য সংগঠন ‘ব নাটুয়া’। দলটি শুক্রবার বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘মাইক মাস্টার’ নাটকের ২২তম মঞ্চায়নের মাধ্যমে প্রতিষ্ঠার তিন বছর উদ্‌যাপন করবে।

এই প্রসঙ্গে ব নাটুয়ার আনুষ্ঠানিক বক্তব্য- “৩ বছরপূর্তি উদ্‌যাপন করতে একটু দেরি হয়ে গেল। তবুও আমরা উদ্‌যাপন করতে পারছি এটা আনন্দের খবর।

আমরা এই ৩ বছর বসে ছিলাম না। আপনারা অবগত আছেন- ব নাটুয়া ছাত্র-শিক্ষক সংগঠন। যার জন্ম হয়েছিল শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ কালচারাল ক্লাবের সদস্যদের নিয়ে। যার ধারাবাহিকতা ছাত্রছাত্রীরা আজও রেখে চলেছে। তারা কলেজ পড়ালেখা শেষ করে বিশ্ববিদ্যালয়ে পা রেখে থিয়েটার করে যাচ্ছে।

এটা সত্যিই আনন্দের বিষয় যে ব নাটুয়া ছোট্ট একটা জায়গা থেকে ক্রমশ পূর্ণাঙ্গ থিয়েটারের দিকে এগিয়ে যাচ্ছে। এই ৩ বছরে যারা পাশে ছিলেন বিশেষ করে, রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ কালচারাল ক্লাব, নাটকের কলাকুশলী, দর্শক, সমালোচক, সাংবাদিক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মহিলা সমিতিকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ভবিষ্যতে সবাইকে পাশে পাবো এই প্রত্যাশা।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত