রাজধানীর ধানমণ্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তা নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা ফরিদ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ভবনের দোতলা থেকে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী বের হওয়ার খবর পেয়ে সেখানে যান দমকলকর্মীরা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে হতাহত কিংবা অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
×
