ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়- এর আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ৫টি পদে ১৩ জনকে নিয়োগ দেবে।
পদের নাম: ক্যাটালগার- ০১টি
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
পদের নাম: উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক- ০১টি
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
পদের নাম: স্ক্যানিং সহকারী- ০১টি
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: ল্যাব সহকারী- ০৯টি
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: অফিস সহায়ক- ০১টি
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের শেষ সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২০
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের https://erecruitment.bcc.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

