ধোনি এখন ‘ফুচকাওয়ালা’ (ভিডিও)

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৪ এএম

ক্রিকেটের বাইরে সময়টা ভালোই কাটছে মহেন্দ্র সিং ধোনির। সাবেক দুই সতীর্থ আরপি সিং ও পীযূষ চাওলা সঙ্গে ‘ক্যাপ্টেন কুল’ সস্ত্রীক মালদ্বীপ সফরে আছেন। সেখানে টিম ইন্ডিয়ার সাবেক দুই তারকাকে নিজে হাতে ফুচকা সার্ভ করলেন ধোনি। আর এই ‘ফুচকাওয়ালা’র ভিডিও মুহূর্তেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

টুইটারে ধোনির ফ্যান পেইজে শেয়ার করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, ধোনি চামচ দিয়ে ফুচকার মধ্যে যত্ন সহকারে মসলা ভরার পর তুলে দিলেন আরপি সিংয়ের প্লেটে। আসলে ধোনি ফুচকা সার্ভ করার দায়িত্বে থাকা জনৈক ব্যক্তিকে সাহায্য করছিলেন। সামনে দাঁড়ানো পীযূষ।

বর্তমানে ক্রিকেট থেকে অনেক দূরে ধোনি। গত বছর ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে ভারত দল এখন নিউজিল্যান্ড সফরে। এর কোনোটিতেই নেই ধোনি। অবসরেরও কোনো বার্তা দিচ্ছেন না।

ধোনির ঘনিষ্ঠমহল বলছে, আইপিএলের আগে তাকে মাঠে দেখা যাবে না। খেলার বাইরে থাকলেও ধোনি ফিটনেস ট্রেনিং করে চলেছেন। সেই সঙ্গে সময় দিচ্ছেন স্ত্রী-মেয়েকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত