মিসেস আসমা আকতার
সহকারী শিক্ষক, শেরেবাংলা স্কুল অ্যান্ড
কলেজ, ঢাকা
(গতকালের পর)
প্রথম অধ্যায় : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম
৯. কখন বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে?
ক. ১৯৫৪ সালে খ. ১৯৫৬ সালে
গ. ১৯৫৭ সালে ঘ. ১৯৫৮ সালে
১০. আমাদের ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে কত সালে?
ক. ১৯৭১ খ. ১৯৭৭ গ. ১৯৯০ ঘ. ১৯৯৯
১১. কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়?
ক. ইউনিসেফ খ. ইউনেসকো
গ. ইউএনডিপি ঘ. ইউনিফেম
১২. ভাষা আন্দোলনের ফলে
র ভাষার স্বীকৃতি লাভ হয় রর গৃহযুদ্ধ শুরু হয়
ররর বাঙালি জাতীয়তাবোধের চেতনা দৃঢ় হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. যুক্তফ্রন্ট জনগণের সামনে কত দফা কর্মসূচি প্রকাশ করে?
ক. ১১ দফা খ. ১৮ দফা গ. ২১ দফা ঘ. ২২ দফা
১৪. কোন কর্মসূচিতে বাংলা একাডেমি প্রতিষ্ঠার কথা উল্লেখ আছে?
ক. ৬ দফা খ. ১১ দফা গ. ২১ দফা ঘ. ১৮ দফা
১৫. যুক্তফ্রন্টের বিজয়কে পত্রপত্রিকায় কী বলে আখ্যায়িত করা হয়েছিল?
ক. ব্যালট বিপ্লব খ. ভোট বিপ্লব গ. ব্যালট জয় ঘ. ভোট জয়
১৬. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করার অন্যতম কারণ কী ছিল?
ক. বাংলা ভাষাকে মর্যাদা দান করা
খ. মুসলিম লীগের সুদূরপ্রসারী কর্মসূচি
গ. দলের মধ্যে সমন্বয় সাধন করা
ঘ. বিভিন্ন দল ও মতের মানুষের এক হওয়া
১৭. ১৯৬২ সালে ছাত্র আন্দোলনের প্রত্যক্ষ ফলাফল কী ছিল?
ক. শরিফ কমিশন বাতিল
খ. আইয়ুব খানের পদত্যাগ
গ. সামরিক আইন প্রত্যাহার
ঘ. শিক্ষার্থীদের দাবি পূরণ
১৭. কখন ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি ঘোষিত হয়?
ক. ১৯৫৬ খ. ১৯৬৫ গ. ১৯৬৬ ঘ. ১৯৬৯
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও
১৯৬৬ সালের ৫ ফেব্রæয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের জনগণের পক্ষে কতগুলো দাবি পেশ করেন।
১৮. উদ্দীপকে কোন দাবির প্রতিফলন হয়েছে?
ক. ৬ দফা খ. ৮ দফা গ. ১১ দফা ঘ. ২১ দফা
১৯. উক্ত দাবি ছিল পূর্ব পাকিস্তানের জনগণের
র ন্যায়সংগত দাবি
রর অধিকার ফিরে পাওয়ার দাবি
ররর শোষণ থেকে মুক্তির দাবি
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. ঐতিহাসিক আগরতলা মামলার এক নম্বর আসামি করা হয় কাকে?
ক. এ কে ফজলুল হককে
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে
গ. মওলানা ভাসানীকে
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
২১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ পুলিশের গুলিতে শহীদ হওয়ার পর একটি আন্দোলন গণ-অভ্যুত্থানে পরিণত হয়। এখানে কোন আন্দোলনের কথা বলা হয়েছে?
ক. ৫২-এর ভাষা আন্দোলন
খ. ৬২-এর শিক্ষা আন্দোলন
গ. ৬৬-এর ৬ দফা আন্দোলন
ঘ. ৬৯-এর গণ-অভ্যুত্থান
২২. কত সালে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ১৯৭০ সালের ৫ ডিসেম্বর
খ. ১৯৭০ সালের ৬ ডিসেম্বর
গ. ১৯৭০ সালের ৭ ডিসেম্বর
ঘ. ১৯৭০ সালের ৮ ডিসেম্বর
২৩. পাকিস্তান রাষ্ট্র জন্ম নেওয়ার পর বাঙালিরা কোন শ্রেণিতে পরিণত হয়?
ক. শাসক শ্রেণি খ. শোষিত শ্রেণি
গ. মধ্যবিত্ত শ্রেণি ঘ. শোষণকারী শ্রেণি
২৪. পাকিস্তান সেনাবাহিনীর কত ভাগ বাঙালি ছিলেন?
ক. ৪ ভাগ খ. ৫ ভাগ গ. ৬ ভাগ ঘ. ৭ ভাগ
২৫. বৈদেশিক মুদ্রার শতকরা কত ভাগ পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ দেওয়া হতো?
ক. ২০ ভাগ খ. ২১ ভাগ গ. ২২ ভাগ ঘ. ২৩ ভাগ
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও
রাশেদা তার বাবার সঙ্গে বিজয় দিবসে একটি চিত্র প্রদর্শনী দেখতে যায়। সেখানে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়ের অনেক ঐতিহাসিক চিত্রসহ কার্টুনও ছিল। একটি কার্টুনে দেখা যায়, গরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে আর দুধ দোয়ানো হচ্ছে পশ্চিম পাকিস্তানে।
২৬. উক্ত চিত্রে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের কোন বৈষম্য ফুটে উঠেছে?
ক. সামাজিক খ. সামরিক গ. অর্থনৈতিক ঘ. প্রশাসনিক
২৭. উক্ত বৈষম্যের ফলাফল ছিল
র পূর্ব বাংলার মধ্যবিত্তের মন্থর বিকাশ
রর ৬ দফা দাবি ররর তত্তাবধায়ক সরকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. ১৯৭০ সালের নির্বাচনে কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল?
ক. আওয়ামী লীগ খ. পাকিস্তান পিপলস পার্টি
গ. জাসদ ঘ. ন্যাপ
২৯. ১৯৭০ সালের নির্বাচনের প্রধান তাৎপর্য কী ছিল?
ক. স্বাধীনতা সংগ্রামকে বেগবান করা
খ. সামরিক শাসনের অবসান
গ. স্বায়ত্তশাসন লাভ
ঘ. শোষণ-নিপীড়নের অবসান
৩০. কার বিরুদ্ধে পাকিস্তান সরকার নানা জেলায় মামলা দিয়েছিল?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. ড. শামসুজ্জোহা
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
উত্তর
১. খ ২. ক ৩. গ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. ঘ ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. ক ২৮. ক ২৯. ক ৩০. ক
