মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রধান কার্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। গতকাল নতুন এই সিস্টেম উদ্বোধন করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই পরিচালক মো. তাহের জামিল, মো. আনোয়ার হোসেন মোল্লা, শামীম আরা বেগম, এসএম ইসহাক আলী, মো. সাজ্জাদুল বারী।
×
