‘কোনো আইন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না সাংবাদিকতা’

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০২ এএম

কোনো আইন দিয়ে সাংবাদিকতা নিয়ন্ত্রণ করা যায় না, নিয়ন্ত্রণ করা উচিতও নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘সাংবাদিকদের বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্র থাকবে যত দিন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকতাও তত দিন থাকবে।’

গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জে ‘সাংবাদিকতার নীতিমালা, অনুসন্ধানী সাংবাদিকতায় লক্ষণীয় বিষয়সমূহ ও তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। এতে তথ্য অধিকার আইন ২০০৯ ও সাংবাদিকতার নীতিমালা বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। কর্মশালা সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক এতে অংশ নেন। কর্মশালা শেষে তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত