সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগামীকাল অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে হতে যাওয়া ‘বুশফায়ার ক্রিকেট ব্যাশ’-এর প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় সিডনিতে টানা বর্ষণ ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। তাই বাধ্য হয়েই সূচি ও ভেন্যু পরিবর্তন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পরদিন অর্থাৎ রবিবার মেলবোর্নের জাংশন ওভালে হবে ম্যাচটি। বদলানো হয়েছে প্রথম ম্যাচের সংস্করণও। প্রথম ম্যাচটি টি-টোয়েন্টিতে হওয়ার কথা থাকলেও তার পরিবর্তে টি-টেন সংস্করণে হবে ম্যাচটি। ইন্টারনেট।
পন্টিং একাদশ : রিকি পন্টিং (অধিনায়ক), ম্যাথু হেইডেন, জাস্টিন ল্যাঙ্গার, এলিস ভিলিয়ানি, ব্রায়ান লারা, ফিবি লিচফিল্ড, ব্র্যাড হাডিন, ব্রেট লি, ওয়াসিম আকরাম, ড্যান ক্রিশ্চিয়ান, লুক হজ। কোচ : শচিন টেন্ডুকার।
গিলক্রিস্ট একাদশ : অ্যাডাম গিলক্রিস্ট (অধিনায়ক), শেন ওয়াটসন, ব্র্যাড হজ, যুবরাজ সিং, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যান্ড্রু সাইমন্ডস, কোর্টনি ওয়ালশ, নিক রিয়ল্ট, পিটার সিডল, ফাওয়াদ আহমেদ (এখনো একজনের নাম ঘোষণা বাকি)। কোচ : টিম পেইন।
