অবশেষে বাংলাদেশেও ফেইসবুকের ডার্ক মোড

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৫ পিএম

অনেক অপেক্ষার পর ধীরে ধীরে বিশ্বব্যাপী ডার্ক মোড চালু শুরু করেছে ফেইসবুক। ইতিমধ্যে বাংলাদেশের কয়েকজন ব্যবহারকারী এটি পেয়েছেন।

শুক্রবার বিকেল চারটার দিকে ফেইসবুক থেকে ডার্ক মোড নোটিফিকেশন পান জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত কাহিনিকার সুদীপ্ত সাইদ খান। তিনি জানান, ফেইসবুক তাকে বেটা ভার্সন নিশ্চিত করার পরামর্শ দেয়। এরপর ডার্ক, লাইট দুটো অপশন আসলে তিনি ডার্ক বেছে নেন। সঙ্গে সঙ্গে তার ডেস্কটপে পুরো ফেইসবুক কালো হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমের এই অ্যাপটির মেসেঞ্জারে আগে ডার্ক মোড থাকলেও ফেসবুকে ছিল না।

সুদীপ্ত দেশ রূপান্তরকে বলেন, ডেস্কটপে ডার্ক মোড চালু হলেও তার অ্যান্ড্রয়েড ফোনে অপশনটি এখনো পাননি।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ডার্ক মোড স্বল্প পরিসরে চালু করেছে ফেইসবুক। এখনও সব ব্যবহারকারীর কাছে এটি আসেনি। পর্যায়ক্রমে সবাই সুবিধাটি পাবেন।

ডার্ক মোডের সুবিধা থাকলে স্মার্টফোনের চার্জ যেমন অনেক কম খরচ হয় তেমনই ব্যবহারকারীদের দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে চোখের সমস্যা কমে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত