ভালোবাসা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নতুন কিছু গান প্রকাশ করতে যাচ্ছে জিসান মাল্টিমিডিয়ার অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান। এবারে প্রকাশ করবে ৬টি নতুন অডিও গান । আর সব কয়টি অডিও প্রকাশ হবে ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাপ, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন মিউজিক এবং রবি স্প্ল্যাসে ।
প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী মেহতাজ এর কণ্ঠে গাওয়া ‘একটা স্বপ্ন’গানের অডিও প্রকাশিত হয়েছে। জিয়াউদ্দিন আলমের কথায়, শাহরিয়ার বাঁধনের সুরে গানটির সংগীতায়োজনে করেছেন ওয়াহিদ শাহীন। ডিজিটাল প্রকাশ হয়েছে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন মিউজিক এবং রবি স্প্ল্যাসে।
জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশীর কণ্ঠে গাওয়া ‘তোকে ছাড়া’। গানের অডিও প্রকাশ হয়েছে। জিয়াউদ্দিন আলমের কথায়, মেহতাজ এর সুরে গানটির সংগীতায়োজনে করেছেন রাফি মোহাম্মাদ। ডিজিটাল প্রকাশ হয়েছে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন মিউজিক এবং রবি স্প্ল্যাসে।
জনপ্রিয় কণ্ঠশিল্পী তানিশা ইসলাম সেনিজ এর কণ্ঠে গাওয়া ‘ছুঁয়ে দেব’ গানের অডিও প্রকাশ হয়েছে। এম আলম শুভর কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তামিম ইসলাম। ডিজিটাল প্রকাশ হয়েছে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন মিউজিক এবং রবি স্প্ল্যাসে।
নবাগত সংগীতশিল্পী শোভন রয় এর কণ্ঠে ফোক ফিউশন ‘পাখি’গানের অডিও প্রকাশ হয়েছে। নোমান শিবলুর কথায়, গানটির সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজন করেছেন শোভন রয়। ডিজিটাল প্রকাশ হয়েছে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন মিউজিক এবং রবি স্প্ল্যাসে।
কণ্ঠশিল্পী মোস্তফা সুমনের কণ্ঠে ফোক গান ‘কন্যা’ গানের অডিও প্রকাশ হয়েছে। মোস্তফা সুমনের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শোভন রয়। ডিজিটাল প্রকাশ হয়েছে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন মিউজিক এবং রবি স্প্ল্যাসে।
কণ্ঠশিল্পী সালমা হাসমির গাওয়া ‘তুমি নেই বলে’গানের অডিও প্রকাশ হয়েছে। শাহনাজ পারভিন-এর কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরিয়ান হাসমি। ডিজিটাল প্রকাশ হয়েছে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন মিউজিক এবং রবি স্প্ল্যাসে।
