অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে শেষ মুহূর্তে বাগড়া বাধায় বৃষ্টি। তবে বৃষ্টি বাধার পর ফের খেলা শুরু হয়েছে। বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য ৪৬ ওভারে ১৭০।
জয় থেকে আর ৭ রান দূরে বাংলাদেশ।
আকবরের দৃঢ়তার পর বৃষ্টি বাধা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে শেষ মুহূর্তে বাগড়া বাধাল বৃষ্টি।
১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে একপর্যায়ে বিষম চাপে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে অধিনায়ক আকবর আলীর ব্যাটে দারুণভাবে লড়াইয়ে ছিল যুব টাইগাররা। জয় থেকে যখন বাংলাদেশ মাত্র ১৫ রান দূরে তখনই বাগড়া বাঁধাল বৃষ্টি।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের স্কোর ১৬৩/৭। আকবর ৪২ ও রাকিবুল ৩ রানে অপরাজিত আছেন।
খেলা আর মাঠে না গড়ালে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জিতে যাবে বাংলাদেশ। কেননা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে এই সময় প্রয়োজন ১৪৭ রান। সেই হিসেবে ১৬ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
