সাউথইস্ট ব্যাংকের গুলশান শাখা নতুন ঠিকানায় স্থানান্তর হয়েছে। ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এম এ কাশেম গতকাল গুলশান সাউথ অ্যাভিনিউ, হোল্ডিং নম্বর ১২, ব্লক সিডব্লিউএস (সি) গুলশান-১, ঢাকায় গুলশান শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ ও পর্ষদ পরিচালক জোসনা আরা কাশেম, মো. আকিকুর রহমান, রেহানা রহমান, স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম, ড. কাজী মেজবাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং উপদেষ্টা জাকির আহমেদ খান ও ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
